সিলেটে রোগীদের অভিমত মানবিক চিকিৎসা সেবায় প্রশংসিত ডাঃ সুশান্ত সিংহ

May 23, 2026,

বিশেষ প্রতিনিধি : নাক, কান ও গলা রোগের চিকিৎসায় রোগীদের ইতিবাচক অভিজ্ঞতা ও মানবিক আচরণের কারণে আলোচনায় রয়েছেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডাঃ সুশান্ত সিংহ।

বৃহস্পতিবার ২১ মে বিকেলে সিলেট নগরীর কাজল শাহ এলাকায় তাঁর চেম্বারে গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

ডাঃ সুশান্ত সিংহ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (নাক, কান ও গলা) ডিগ্রিধারী এবং বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কমফোর্ট মেডিকেল সার্ভিসে নিয়মিত রোগী দেখেন।

চেম্বারে চিকিৎসা নিতে আসা মো. কামাল হোসেন জানান, তিনি কানের সমস্যার কারণে চিকিৎসা নিতে এসেছেন। চিকিৎসকের রোগী দেখার ধরণ ও আন্তরিক ব্যবহারে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

অন্যদিকে মোঃ আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নাকে মাংস বৃদ্ধি সমস্যায় ভুগছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এর আগে দুইবার অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচার করানো হলেও পুনরায় সমস্যা দেখা দেয়। পরে গত প্রায় ৩ মাস ধরে ডাঃ সুশান্ত সিংহের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে আগের তুলনায় কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান।

এদিকে নাজমা বেগম জানান, গলায় মাংস বৃদ্ধি সমস্যার কারণে পূর্বে একবার অস্ত্রোপচার করানোর পরও সমস্যা পুনরায় দেখা দেয়। পরে তিনি ডাঃ সুশান্ত সিংহের কাছে চিকিৎসা শুরু করেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় স্বস্তিতে আছেন বলে জানান তিনি।

রোগীদের আরও অনেকে দাবি করেন, চিকিৎসক রোগীদের কথা মনোযোগ দিয়ে শোনেন, পর্যাপ্ত সময় দেন এবং চিকিৎসা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। এসব কারণে দূর-দূরান্ত থেকেও অনেক রোগী তাঁর কাছে আসছেন বলে তারা জানান।

জানা যায়, ডাঃ সুশান্ত সিংহের নিজ বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রানীরবাজার তিলকপুর গ্রামে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com