কুলাউড়া থানায় নতুন ওসির যোগদান

June 3, 2026,

কুলাউড়া প্রতিনিধি :  কুলাউড়া থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেনে শেখ জহিরুল ইসলাম মুন্না। বিদায়ী ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার কাছ থেকে তিনি বুধবার দায়িত্বভার গ্রহন করেন।

নতুন ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না নেত্রকোনা জেলার মদন উপজেলার মদনবাড়ী গ্রামের হাজী আব্দুল জব্বারের বড় ছেলে। তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে এসআই হিসেবে যোগদান করে ২০২৪ সালের নভেম্বর মাসে ওসি হিসেবে পদোন্নতি পান। ওসি হিসেবে তিনি প্রথমে জকিগঞ্জ থানায় চাকুরী করে সেখান থেকে ২০২৫ সালের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গল থানায় যোগদান করেন। সেখান থেকে তিনি কুলাউড়ায় যোগদান করেন। ব্যাক্তিগত জীবনে তিনি ২ মেয়ের জনক।

উল্ল্যখ্য, বিদায়ী ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যাকে পুলিশ পরিদর্শক হিসেবে মৌলভীবাজার অপরাধ শাখায় বদলি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com