কুলাউড়ায় সড়কে অবৈধভাবে বালু রেখে ১ লাখ টাকা জরিমানা গুনলেন মদরিছ

June 27, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় মোবাইল কোর্টের মাধ্যমে মদরিছ আলী নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন বিকেলে উপজেলার কনিমুড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

তিনি জানান, সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সাধারণ মানুষের দুর্ভোগের কারণ তৈরি করা হয়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় লালপুর এলাকার বাসিন্দা মদরিছ আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা অবৈধভাবে মজুতকৃত বালু জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, জনস্বার্থে সড়ক দখল বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com