শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’

July 16, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামিম আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুসাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের অবদান জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com