কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুলাউড়া উপজেলা আ’লীগের দু’গ্রুপের বর্ধিতসভা অনুষ্ঠিত

May 29, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।
২৪ মে বুধবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বাধীন অংশ কুলাউড়া জনমিলন কেন্দ্রে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমানের নেতৃত্বাধীন অংশ পৌরশহরের আমেনা কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা করেছেন। সফি আহমদ সলমানের নেতৃত্বাধীন অংশ প্রায় ৫ হাজার মানুষের বহর নিয়ে শহরে বিশাল শো-ডাউন করলেও অপরাংশ আলোচনা সভাতেই সীমাবদ্ধ রাখে তাদের কার্যক্রম। এদিকে দু’গ্রুপের মধ্যে যাতে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে লক্ষে শহরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পুলিশের পাশাপাশি র‌্যাব, ডিবিসহ গোয়েন্দা বিভাগের অনেককেই চৌকশভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। উভয় সভাস্থল ছাড়াও পুরো শহরেই প্রশাসনের অবস্থান ছিল চোখে পড়ার মত। একাধিক ভিডিও ক্যামেরা দিয়ে দু’টি সভাস্থল ও আশপাশ এলাকাসহ পুরো শহরকেই নিজেদের আয়ত্বের মধ্যে নিয়ে এসেছিল প্রশাসন।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বাধীন অংশ কুলাউড়া জনমিলন কেন্দ্রে বর্ধিত সভা করে। ওই অংশের সভাপতি আব্দুল মতিন এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, উপজেলা সহ-সভাপতি ও বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রউফ, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।


অপরদিকে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সফি আহমদ সলমানের নেতৃত্বাধীন অংশ বর্ধিত সভা করেছে পৌরশহরের চাতলগাঁস্থ আমেনা কমিউনিটি সেন্টারে। সভার আগে শহরে মিছিল নিয়ে বিশাল শো-ডাউন করেন তাঁরা। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবাব আলী ওয়াজেদ খাঁন বাবুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমানের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, উপজেলা আ’লীগ নেতা নুরুল ইসলাম খাঁন বাচ্চু, আব্দুল বারী ও খালেদ পারভেজ বখ্শ, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছয়ফুর রহমান ছয়ফুর, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মান্না, উপজেলা যুবলীগ নেতা ও মানবাধিকার কুলাউড়া উপজেলা কমিটির সাধারন সম্পাদক আহবাব হোসেন রাসেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, যুগ্ম সাধারন সম্পাদক রাহাতুজ্জামান রাজু, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এপি তালুকদার রনি ও যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান লিজু প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ভুকশিমইল ইউনিয়ন আ’লীগ সভাপতি আছকির মিয়া, সাধারন সম্পাদক মাসুক আহমদ, ভাটেরা ইউনিয়ন আ’লীগ সভাপতি হাজী ইন্তাজ আলী, সাধারন সম্পাদক দবির খান, বরমচাল ইউনিয়ন আ’লীগ নেতা সুলতান আহমদ, ব্রাহ্মনবাজার ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান শাহিন, জয়চন্ডী ইউনিয়ন আ’লীগ সভাপতি আমির আলী কালাই, সাধারন সম্পাদক রুহুল আমিন, কাদিপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি অজিত কুমার চন্দ্র, সাধারন সম্পাদক আব্দুর রহিম মিটু, কুলাউড়া সদর ইউনিয়ন ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক জমশেদ আহমদ, রাউৎগাও ইউনিয়ন আ’লীগ সভাপতি আবু নাসের, পৃথিমপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি ডাঃ বিধান চন্দ্র দেব, সাধারন সম্পাদক আবু মোঃ নাসির উদ্দিন, কর্মধা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, টিলাগাও ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মালিক, সাধারন সম্পাদক সেলিম আহমদ, হাজীপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মবশ্বির আলী, ইউনিয়ন আ’লীগ নেতা ফটিক মিয়া ও শরিফপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি খলিলুর রহমান।
বর্ধিত সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫ হাজার নেতাকর্মীর জন্য বিশেষ ভুড়িভোঁজের আয়োজন করা হয়।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাদিপুর ইউনিয়ন আ’লীগ নেতা হাবিবুর রহমান লেবু, গীতা পাঠ করেন বাবু রতন চক্রবর্ত্তী।
এছাড়াও উভয় গ্রুপের আলোচনা সভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com