কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

May 29, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের পানিতে ডুবে ২৭ মে শনিবার সকালে হোসেন আহমদ (৫) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। সে ইউনিয়নের ভূইগাঁও গ্রামের মখলিছ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ী উঠোনে খেলাধুলায় একপর্যায়ে বাড়ীর পাশ^বর্তী পুকুরে ডুবে মারা যায় হোসেন। পরে স্বজনরা লাশ উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
কুলাউড়া থানার এসএই আবুল ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এব্যপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com