বরমচাল ও ভাটেরায় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে চাল বিতরন

এইচ ডি রুবেল॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে কুলাউড়া উপজেলার বরমচাল ও ভাটেরা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বরমচাল আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও ভাটেরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্প্রতি এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ সেলিম আহমদ। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, ইউপি সদস্য কেরামত আলী, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সভাপতি মাহফুজ শাকিলসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এসময় লন্ডন থেকে টেলিফোনের মাধ্যমে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি রেজাউল হায়দার রাজু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান ও টেজারার ভচৌধুরী ফাহিম কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্য্যক্রমে অংশ নেয়ায় অতিথিদের ধন্যবাদ জানান।



মন্তব্য করুন