কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের বাজেট ঘোষনা
May 31, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলাধীন ভূকশিমইল ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ভুকশিমইল ইউপি হলরুমে ২৯ মে সোমবার ইউ.পি সচিব সুধাংশু মোহন বিশ্বাসের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট অধিবেশনে ১ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ৩১০ টাকার বাজেট পেশ করেন ইউ.পি চেয়ারম্যান মো: আজিজুর রহমান মনির। বাজেটে সম্ভাব্য আয় ১ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ৩১০ টাকা, সম্ভাব্য ব্যয় ১ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ২৯০ টাকা এবং সম্ভাব্য উদ্বৃত্ত ২ লাখ ৩৬ হাজার ২০ টাকা দেখানো হয়েছে। বাজেট পেশকালে ইউপি মেম্বার পিয়ারা বেগম, হালিমা আক্তার ও রুসনা আক্তার এবং মেম্বার হোসেন খান, সাহেদ আহমদ, নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, সায়রুল ইসলাম, মালিক মিয়া, আনফর আলী, ফজলুর রহমান ও আছমল মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন