কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনজীবিকা বিষয়ক মতবিনিময় সভা

কুলাউড়া অফিস॥ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শিক্ষা, সংস্কৃতি, ভূমি এবং জীবনজীবিকা বিষয়ক মতবিনিময় সভা করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস।
৮ জুন বৃহস্পতিবার বিকেলে সংস্থার সক্ষমতা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বী। কারিতাস সিলেট অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা বনিফাস খংলার সভাপতিত্বে ও জুনিয়র অফিসার চয়ন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কর্মধা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, আদিবাসী নেতা ফ্লোরা বাবলী তালাং, অ্যাডভোকেট সুবিমল লিন্দকিরি, মনিখা খংলা, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সম্পাদক সেলিম আহমেদ, ইউপি সদস্য সিলভেষ্টার পাঠাং, নছমি নারায়ন অলমিক। সভায় বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, একটি মহল নৃ-গোষ্ঠিদের দেশ থেকে বিতাড়িত করতে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। যদি তাদের শিক্ষা, সংস্কৃতি, ভূমি, জীবন ও জীবিকা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান করা না হয় তাহলে একসময় নৃ-গোষ্ঠি বিলীন হয়ে যেতে পারে।



মন্তব্য করুন