কুলাউড়ায় অসহায় বদরুলের চিকিৎসা তহবিল গঠনে সংবাদ সম্মেলন

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা শহরের ব্যবসায়ী থান সুতাঘরের স্বত্বাধিকারী জটিল রোগে আক্রান্ত মোঃ মামুনুর রশীদ বদরুলকে পঙ্গুত্বের কবল থেকে রক্ষাকল্পে চিকিৎসা তহবিল গঠনের লক্ষে ১৪ জুন বুধবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির আয়োজনে সমিতির সভাপতি বদরুজ্জামন সজলের সভাপতিত্বে ও সহ-সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। সংবাদ সম্মেলনে অসহায় রোগী ব্যবসায়ী বদরুল জানান তার দু’পায়ের উপরের হিপ জয়েন্টের বল বাটি নষ্ট হয়ে যাওয়ায় তা প্রতিস্থাপন অতি জরুরী হয়ে পড়েছে। অথচ এ চিকিৎসা অত্যন্ত ব্যয় বহুল হওয়ায় তার পক্ষে চিকিৎসা করানো সম্ভব নয় বিধায় তিনি ব্যবসায়ী সমিতির মাধ্যমে সকলের আর্থিক সহযোগিতায় চিকিৎসা করার জন্য দেশ-বিদেশের বিত্তবানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। অন্যথায় তাকে পঙ্গুত্ব বরন করে স্ত্রী ও দু’সন্তান নিয়ে রাস্তায় বসতে হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম জানান সকলে এগিয়ে এলে বদরুলকে পঙ্গুত্বের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে। তিনি তার চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য কুলাউড়া ইসলামী ব্যাংক শাখায় ১৯৩৩১ সঞ্চয়ী একাউন্ট খোলা হয়েছে এবং পার্সোনাল বিকাশ নং ০১৭১২-৩২৬২৩১ এর মাধ্যমে সাহায্য পাঠানোর আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সকালের খবর প্রতিনিধি সাইদুল হাসান সিপন, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিলসহ ব্যবসায়ী কল্যান সমিতির নেতৃবৃন্দ।



মন্তব্য করুন