র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

August 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, জঙ্গি দমন, সন্ত্রাস দমন, অপরাধীকে গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, মানব পাঁচারকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৪ আগষ্ট সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এডি জে.এম. ইমরান এর নের্তৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মৌলভীবাজার জেলার কুলাউড়া বাজার হইতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী’কে আটক করে র‌্যাব। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ চিত্র মোহন সূত্রধর(৪০) পিতাঃ হরিবল সূত্রধর, সাং-শ্যামপুর, থানাঃ বাহুবল জেলাঃ হবিগঞ্জ। উক্ত অভিযুক্ত এবং এজাহারে বর্ণিত আসামীরা গত ০৩/০৯/২০১৬ তারিখ সকাল ০৯০০ ঘটিকার সময় অম্পু সূত্রধরকে হত্যা করে। উক্ত আসামীকে গ্রেফতার করার এলাকার জনগন স্বস্তি প্রকাশ করেছে। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com