মৌলভীবাজারের হাওড় এলাকায় তালের বীজ রোপন কার্যক্রম

September 26, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের হাওড় এলাকায় তালের বীজ রোপন করা হয়।
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সারা জেলায় ৫ হাজার তালের বীজ রোপন করা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com