বেইল্য ষষ্ঠী তিথিতে আহবান করা হয়েছে দেবী দূর্গাকে

September 26, 2017,

বিকুল চক্রবর্তী॥ শরৎতের কাশফুল দোলে আগেই জানান দিয়েছিলো দেবী দূর্গা ধরা ধামে আসছেন । আর শাস্ত্রীয় বিধানমতে বেইল্যষষ্ঠী তিথিতে মঙ্গলবার সকালে বেলগাছের নিচে বিধিমতো পূর্জাচনার মধ্যদিয়ে দেবী দূর্গাকে তার ভক্তরা আহবান করেছেন বলে জানান শ্রীমঙ্গল এলাকার একটি মন্ডপের পুরহিত অবসরপ্রাপ্ত শিক্ষক দীপেন্দ্র ভট্টচার্য্য।
ধর্মী বিশ্বাসে দেবী দূর্গার আগমন ঘটেছে। এই বেলতলী থেকে দেবীকে নিয়ে যাওয়া হবে প্রতিটি পূজামন্ডপে। সেখানে আগামী ৩দিন সপ্তমী, অষ্ঠমী ও নবমী তিথিতে দেবীর পূর্জাচনা হবে।
এই সময়ে ভক্তরা দেবী দূর্গার কাছে তাদের মনের বাসনা ব্যক্ত করবেন। আর ভক্তদের বিশ্বাস আর দেবী তাদের মনের অসুরত্ব দূরকরে মনুষত্ব দান করবেন।
ভক্তের এই অভিলাশ দেবী জগতের সকল অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীতে শান্তিবার্তা প্রতিস্থাপন করে যাবেন। আর পৃথিবী হবে শান্তিময় জানালেন, মৌলভীবাজার থেকে প্রকাশিত গৌরবাণী পত্রিকার সম্পাদক হিন্দুধর্মীয় নেতা এডভোকেট কিশোরীপদ দেব শ্যামল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com