মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত সুব্রত পুরকায়স্থ

September 27, 2017,

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে তার প্রাইভেট কার। তবে তার অবস্থা আশংকামুক্ত।
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বররে এ ঘটনাটি ঘটে।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেশনা সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল জানান, মঙ্গলবার রাতে জরুরি কাজ শেষে মৌলভীবাজার থেকে সিলেটের বাসায় ফিরছিলেন শহরের চৌমুহনা চত্বরে আসলে তার প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট ব্হাী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত হন সুব্রত পুরকায়স্থ। তার মাথায় আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা শেষে তাকে সিলেট নগরীর বাঘবাড়িস্থ বাসায় নিয়ে আসা হয়। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com