মৌলভীবাজার পৌর শহরে স্বাধীনতার ৪৬ বছর পর বিদ্যুৎ

September 27, 2017,

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার পৌর শহরের ৮নং ওয়ার্ডের ধরকাপন ও মোস্তফাপুর এলাকার সমাজের পিছিয়ে পড়া শব্দকর সম্প্রদায়ের মধ্যে স্বাধীনতার ৪৬ বছর পর পৌর মেয়র মো: ফজলুর রহমানের উদ্যোগ বিদ্যুৎ পেলো কয়েক পরিবার। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। এসময় তার সাথে ছিলেন কাউন্সিলর আয়াছ আহমদ ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী।
বিদ্যুৎ পেয়ে আবেগতাড়িত হয়ে রবি চন্দ্র কর বলেন,আগে শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে বিদ্যুতের আলো দেখতাম। মাঝখানে শুধু আমরা ছিলাম অন্ধকারে। এখন পৌর মেয়র চেষ্টায় আমরা বিদ্যুতের আলোর দেখা পেয়েছি।
একইভাবে আবেগতাড়িত অনুভুতি প্রকাশ করেন নিখিল চন্দ্র কর বলেন, দেশে অনেক নিবাচন হয়েছে ভোটের সময় আমাদের কথা দেয়া হয় কিন্তু কেউ কোনো কখা রাখেনি ‘আমরা বিদ্যুৎ পাবো-এটা কল্পনাও করিনি। মনে হয়েছিলো অচ্যুত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com