সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আর নেই

September 27, 2017,

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: আতাউর রহমান মোশাহিদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

বুধবার ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ৪ টার দিকে শহরের প্রাইভেট ক্লিনিক লাইফ কেয়ারে ইন্তেকাল করেন।

তার জানাযা নামাজ ২৭ সেপ্টেম্বর সকাল ১১টার ৩০মিনিটের সময় শহরের শাহ মোস্তফা মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জানা যায়, সোমবার রাতে পেট ব্যথা নিয়ে সদর হাসপাতালে ভতি হন পরে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভতি হলে বুধবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন। ১৩ অক্টোবর মো: আতাউর রহমান মোশাহিদ বিয়ে ঠিক ছিলো বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com