ঘড়ূয়া ওয়েলফেয়ার সোসাইটির বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

September 28, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে নাজিরাবাদ ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঘড়ূয়া ওয়েলফেয়ার সোসাইটির।
বুধবার ২৭ সেপ্টেম্বর সকালে নাজিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বন্যা কবলিত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ডা: এমএ আহাদ, সংগঠনের উপদেষ্টা ডা: দিলশাদ পারভিন, মৌলভীবাজার বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যার এনামুল হক রাজা। প্রবাসী কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আফজল খাঁন।
এছাড়াও ঘড়ূয়া ওয়েলফেয়ার সোসাইটির সদস্য হাসান আহমেদ তারেক, ইমন আহমদ, হুমায়ূন কবির, নজরুল ইসলাম, বেলাল আহমদ, শাহিদ আহমদ, জাবের আহমদ, মুহিবুর রহমান ও জুবায়ের আহমেদ জুবেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঘড়ূয়া ওয়েলফেয়ার সোসাইটি নাজিরাবাদ ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়। সংগঠনের নেতারা জানান পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com