মৌলভীবাজারে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি সায়রা মহসিন

September 28, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নানা আয়োজনে মধ্যে দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুরসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সৈয়দা সায়রা মহসিন।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকল ধর্মই শান্তি চায়। বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্টানাদি পালন করে আসছে।বাংলাদেশ সকল ধর্মের মানুষের সমানভাবে বেঁচে থাকার এক অসাম্প্রদািয়ক দেশ। এসময় দেশের সকল ধর্মের মানুষ শান্তি শৃঙ্খলার মাঝে বসবাস করুক এই প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com