নিরাপদ স্থাপনা নির্মাণে বিএসআরএম আলটিমার প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার

September 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ভূমিকম্প প্রবণ অঞ্চলে নিরাপদ স্থাপনা নির্মাণে বিএসআরএম আলটিমা ৪২০ ডব্লিউ (গ্রেড-৬০) ব্যবহারের প্রয়োজনীয়তা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর বৃহস্পাতিবার রাত সাড়ে ৭ টায় বেঙ্গল কমিউনিটি সেন্টারে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে নিরাপদ স্থাপনা নির্মাণে বিএসআরএম আলটিমা ৪২০ ডব্লিউ রডের গুরুত্ব ভবন ধারণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় নির্মিত ভবনকে ঠিকিয়ে রাখা ও রডের ক্ষমতাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা করেন বাংলাদেশ ষ্ট্রিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এর প্রকৌশলী মশিউর রহমান।
প্রকৌশলী মশিউর রহমান বলেন, সাশ্রয়ী হয়ে ভবন নির্মাণ করলেও নির্মাণ সামগ্রীর গুণগত মাণ নির্ণয় করে ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) মেনে ভবন নির্মাণ করতে হবে। বাংলাদেশের সিলেট বিভাগ ভূমিকম্প জোন ৪ হিসাবে এখানে ভবন নির্মাণকালে বিএনবিসি কোড মেনে বিএসআরএম আলটিমা ৪২০ ডব্লিউ (গ্রেড-৬০) রড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে স্পেশাল মোমেন্ট রেজিসটিং ফ্রেম (এসএমআরএফ) অনুসরণ করতে হবে। ভবন নির্মাণকালে রড কাটিং, কনক্রিট, বালু ও সিমেন্টের মিশ্রণের নিয়ম নিয়েও সেমিনারে আলোচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন জাহিন হার্ডওয়্যার এর স্বত্বাধীকারী সৈয়দ হুমায়েদ আলী শাহীন, খালিক এন্ড সন্স এর স্বত্বাধীকারী শামীম আহমদ। পরে সেমিনারের্ রাফেল ড্র এর বিজয়ী তিন জনকে পুরস্কুত করা হয়।
সেমিনারে মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা-বিক্রেতা, নির্মাণ সমাগ্রীর ডিলার, সরকারী বেসরকারী প্রকৌশলী ঠিকাদার, সাংবাদিকসহ নানা পেশার মানুষজন উপস্থিত ছিলেন। শেষে এক নৈশ্য ভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com