বর্ষিজোড়ায় এলাকাবাসীর হাতে গরু চোর আটক
October 2, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় গরু চুরির চেষ্টাকালে সিএনজি সহ দুই চোরকে আটক করেছে এলাকাবাসী।
সোমবার ২ অক্টোবর দুপুরে বর্ষিজোড়া এলাকার ছড়ারপাড়ে ১টি গরু চুরির চেষ্টা করলে এলাকাবাসীরা ১ বৃদ্ধ ও তার সহযোগী ছাত্রকে আটক করে। আটকৃতরা হলেন রাজনগর উপজেলার তারাপাশা গ্রামের সিএনজি চালক সাদেক মিয়া ও মুন্সিবাজার এলাকার তানজিম।
স্থানীয় বাসীন্দা আহমেদ নেয়াজ বলেন, গরু চুরির চেষ্টাকালে এদেরকে আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হবে।



মন্তব্য করুন