সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন

October 3, 2017,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৩ অক্টোবর  মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই দুটি শাখার অনুমোদিত কমিটির তালিকা গণমাধ্যমে পাঠানো হয়। জেলা কমিটির অনুমোদিত সদর উপজেলা বিএনপির নতুন আংশিক কমিটির সদস্যরা হলেন। সভাপতি হেলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি রাজা মিয়া,সহ-সভাপতি মামুন রশিদ চৌধুরী,এ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল, রানা খান শাহীন, মাওলানা আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,

১ম যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আহমদ, যুগ্ম সম্পাদক কামাল আহমদ, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এনামুল হক রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান,ইমরান হোসেন, প্রচার সম্পাদক মাঈন উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক মিলাদ হোসেন।
এদিকে সদর উপজেলার পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটির সদস্যরা হলেন,আহবায়ক অলিউর রহমান, সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, সম্মানিত সদস্য সফিকুল ইসলাম, সৈয়দ নজমুল হক নোমান, সৈয়দ জহির, সুন্দর মিয়া, এম.এ হাজারী, আতাউর রহমান, শহিদ আহমদ জুনেদ, কালাম আহমদ, আশরাফুল হক চৌধুরী মোস্তাক, কামাল আহমদ, শ্রী মাধব দে, এ্যাডভোকেট আলী সফদর খান বাবর, সাবের আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com