প্রতিবন্দি ব্যক্তিদের সহায়ক উপকরন ও পূজি সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ডিজিব্যল পিপল অর্গেনাইজেশন টু ডেপোলাপমেন্ট (ডিপিওডি) এর উদ্যোগে বাংলাদেশ প্রতিবন্দি কল্যাণ সমিতি (বিপিকেএস) সহযোগিতায় এবং জার্মান বেড ফর দি ওয়াল্ড এর আর্থিক ব্যবস্থাপনায় প্রতিবন্দি ব্যক্তিদের সহায়ক উপকরন ও পূজি
সহায়তা প্রদান করা হয়। ৪ অক্টোবর বুধবার দুপুরের মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউপির নিতেশ্বর সংস্থার কার্যালয়ে আনুষ্ঠিক
ভাবে বিতরণ করা হয়। মৌলভীবাজার ডিজিব্যল পিপল অর্গেনাইজেশন টু ডেপোলাপমেন্ট (ডিপিওডি) এর চেয়ারম্যান মোঃ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং সংস্থার পরিচালক এমডি শাহীন খান পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সমাজসেবক আব্দুর নুর টিপুু। সভায় বক্তব্য রাখেন তাজুল ইসলাম, সাম্মী আক্তার,তারেক হাসান রনি প্রমুখ। অনুষ্ঠানে ১৬জন প্রতিবন্দি ব্যক্তিদের সহায়ক উপকরন ও ৫জন প্রতিবন্দি ব্যক্তিকে সহায়ক পূজি সহায়তা প্রদান করা হয়।
a



মন্তব্য করুন