পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্ত ছাত্র ছাত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

October 5, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূনমিলনী উৎসব সফল করার লক্ষে স্কুল প্রাঙ্গনে ৩ অক্টোবর মঙ্গলবার রাতে স্কুলের প্রাক্ত ছাত্র ছাত্রীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূনর্মিলনী উৎসব কমিটির কনভেনার ও স্কুলের প্রাক্তন ছাত্র আসিক মোশাররফের সভাপতিত্বে এবং পূনমিলনী উৎসব কমিটির জয়েন্ট কনভেনার মাহবুব ইজদানী ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স ব ম দানিয়াল, স্কুলের প্রাক্তন ছাত্র দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর আহমদ, ৬ নং একাটুনা ইউপি চেয়ারম্যান চেম্বার এর সহ সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান, স্কুলের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যাবসায়ী ইফতেখার আহমদ, ৫নং আকাইলকুড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ, ১১নং মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, নুরুল আলম নোমান, এস এম কামাল হোসেন, জাকির হোসেন উজ্জল, মাহবুব আহমদ, মারুফ আহমদ, মিজানুর রহমান নিজাম, শামীম আহমদ, অভিজিৎ চৌধুরী, আহমেদ আলী হোসেন, সুয়েল আহমদ প্রফেসর দেলোয়ার হোসেন ও কয়ছর আহমদ সহ স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ।
মতবিনিময় সভায় সবার মতামতের ভিত্তিতে আগামী ৬ জানুয়ারী ২০১৮ সালে দিনব্যাপী পূনর্মিলনী উৎসব করার সিদ্ধান্ত গৃহীত হয়। পূনর্মিলনী উৎসব সফল করার লক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা সহ ১০ অক্টোবর পূনর্মিলনী উপলক্ষে শহরে একটি র‌্যলী বের করার প্রস্তাব পাশ করা হয়। এতে স্কুল পড়ুয়া সকল সাবেক ও নবাগত ছাত্র ছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com