সুব্রত পুরকায়স্থ সুস্থতা কামনায় প্রার্থনা
October 5, 2017,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ সুস্থতা কামনায় মৌলভীবাজারে কালী মন্দিরে প্রার্থনা করা হয়েছে।
৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় মৌলভীবাজার শহরে শ্রী শ্রী নতুন কালীবাড়িতে সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থের দ্রুত সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন শিব প্রসন্ন ভট্টাচার্য্য। এ সময় প্রার্থনায় অংশ গ্রহন করেন আশু রঞ্জন দাশ, চিন্ময় ধর, চয়ন দে, সঞ্জয় দেবনাথ, অমলেন্দু দেবরায়, শ্যামলী পুরকায়স্থ, শ্যামল দাশ,তপন দাশ, দিপু কর্মকার সহ অনেকে।
সুব্রত পুরকায়স্থ ২৬ সেপ্টেম্বর এক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছিলেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে বাসায় আছেন তিনি।



মন্তব্য করুন