মেধাবীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

October 5, 2017,

হোসাইন আহমদ॥ শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে
৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের হোয়াইট পার্ল কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় উক্তির্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।
ফোরামের সভাপতি লেখক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে.এম. গোলাম কিবরিয়া তাপাদার। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, সৈয়দ ড. আক্তার হোসেন, মামুনুর রশিদ চৌধুরী, বিজনেজ ফোরামের নেতা মোঃ সুমন আহমদ, হোয়াইট পার্ল কলেজের এমডি মোঃ সালাউদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুল মালিক, সহযোগী অধ্যাপক মোঃ রফি উদ্দিন, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, মকিস মনসুর আহমদ ও এম মুহিবুর রহমান প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মোঃ শাহজান, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, আব্দুর রউপসহ অভিবাবক ও বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক বৃন্দ।
পরে অতিথিরা আগত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সদন ও নগদ অর্থ তুলেদেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com