বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি

October 7, 2017,

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভায় চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এসময়ে সরকারের আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিদুত্যের মূল্য বৃদ্দির সিদ্ধান্ত প্রত্যাহার ও চালসহ নিত্যপ্রয়েজানীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানানো হয়।
৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে জেলা এনডিএফ’র সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৫৩-এর সাধারণ সম্পাদক দুলাম মিয়া, তারেশ বিশ্বাস সুমন ও মোঃ জসিমউদ্দিন প্রমূখ। সভার শুরুতে সভাপতি কবি শহীদ সাগ্নিক শহরের কোর্টরোডস্থ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নতুন জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সভায় বক্তাগণ বলেন সাম্রাজ্যবাদী সংস্থার নীতি নিদের্শে সরকার প্রভূ সাম্রাজ্যবাদকে খুশি করতে জাতীয় ও জনস্বার্থ উপেক্ষা করে আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। বিদ্যুতেরর মূল্য বৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পেয়ে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এর পাশাপাশি চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অব্যাহত মূল্য বৃদ্ধির কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে ও ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মানসে সকল ধরণের বিরোধী মতকে দমন, খুন-গুম-অপহরণ- ক্রসফায়ার-এনকাউন্টার-বন্দুকযুদ্ধ-বিনাবিচারে হত্যা, সভা-সমাবেশের উপর নানা ধরণের বিধি-নিষেধ ও হয়রানি চালিয়ে যাচ্ছে। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে গত ৫ অক্টোবর বৃহস্পতিবার  ঢাকার বাংলাবাজারস্থ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা, ভাংচুর চালায়। সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শ্রমিকনেতা খোকন ঘোষ গুরুতর আহত হন। বক্তাগণ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। -প্রেসবিঞ্জপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com