ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর কমিটি গঠন

October 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় পুরুষ্কার প্রাপ্ত সংগঠন ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে ফয়ছল মনসুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়সল আহমদ।
এর আগে ধ্রুবতারা সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মৌলভীবাজার জেলা সহ সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা হয় এবং পরবর্তীতে কমটি পূর্ণাঙ্গ করে ঘোষণা কর হবে বলা হয়।
৫ অক্টোবর বৃহস্পতিবার সাবেক শিক্ষা সচিব, ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সম্মতিক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিচালক অমিয় পাপন চক্রবর্তী অর্ক ধ্রুবতারা মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়ছল মনসুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়সল আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com