এম.বি মিডিয়ার ১ যুগ পূর্তি উপলক্ষ্যে “মিলন মেলা”

স্টাফ রিপোর্টার॥ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এম.বি মিডিয়ার ১ যুগ পূর্তি উপলক্ষ্যে দিন ব্যাপী বর্নিল আয়োজনে “মিলন মেলা” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ অক্টোবর মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠান নানা শ্রেণী ও পেশার মানুশের উপস্থিতিতে ৩ পর্বের আয়োজন ছিলো। পূরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের আলী আহমদ।
প্রথম পর্বে কেক কাটা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজ এর সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সোয়েব, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ, ব্যাংক অফিসার এসোসিয়েশন মৌলভীবাজার এর সভাপতি মোঃ আবু তাহের, বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিছ মনসুর আহমদ, মৌলভীবাজার ডিষ্টিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা সভাপতি ফজলুর রহমান ফজলু, আমেরিকা প্রবাসী কমিউনিটি লিডার আসাদ মিয়া, বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস ইউ.কে পরিচালক খালেদ চৌধুরী, সম্মিলিত সামাজিক উন্ননয় পরিষদ এর সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব, কৃষকলীগ এর সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, বাঁধন থিয়েটার এর সভাপতি রুহেল আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু, ফটোনিউজ বিডি সম্পাদক এমদাদুল হক,
সমাজ সেবক সালেহ আহমদ সহ অন্যান্যরা।
বিকাল ৩ টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। প্রথমেই ছিল ১ যুগ পুর্তি উপলক্ষ্যে বিশেষ টক-শো। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের আলী আহমদ এর উপস্থাপনায় এতে অংশগ্রহন করেন মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতি সাবেক সভাপতি ও এম বি মিডিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্বা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাবেক বৃট্রিশ কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সদস্য এম.এ.রহিম (সি আই পি), পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি, ডাঃ ছাদিক আহমদ, এম বি মিডিয়ার উপদেষ্টা ও পৌর কাউন্সিলার আলহাজ¦ আয়াছ আহমদ, ব্যাংক অফিসার এসোসিয়েশন মৌলভীবাজার এর সভাপতি মোঃ আবু তাহের, বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিছ মনসুর আহমদ, সম্মিলিত সামাজিক উন্ননয় পরিষদ এর সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা খানম, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী। টক-শো এর আলোচ্য বিষয় ছিল “এম.বি মিডিয়ার ১ যুগ” অতিথিদের স্বতঃস্ফুত আলোচনায় টক-শো বেশ জমে উঠে।
টক-শো অনুষ্ঠানের পর পরই অনুষ্ঠিত হয় ১ যুগ পুর্তি শীর্ষক আলোচনা সভা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের আলী আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সাবেক বৃট্রিশ কাউন্সিলর বিশিষ্ট শিল্পপতি এম.এ রহিম (সিআইপি), পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি ডা: ছাদিক আহমদ, ব্যাংক অফিসার এসোসিয়েশন মৌলভীবাজার এর সভাপতি মোঃ আবু তাহের, বিশিষ্ট কমিউনিটি লিডার মকিছ মনসুর আহমদ, মৌলভীবাজার ডিষ্টিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা সভাপতি ফজলুর রহমান ফজলু, আমেরিকা প্রবাসী কমিউনিটি লিডার আসাদ মিয়া, বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস ইউ.কে পরিচালক খালেদ চৌধুরী, সম্মিলিত সামাজিক উন্ননয় পরিষদ এর সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব, মৌলভীবাজার কৃষকলীগ এর সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, বিশিষ্ট নাট্যকার হোসেন আহমদ, বাঁধন থিয়েটার এর সভাপতি রুহেল আহমদ চৌধুরী, মোস্তফাপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সহীদ আলী।
তৃতীয় অধিবেশনে ছিল জমকাল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই ছিল মৌলভীবাজার শিশু শিল্পী তিন্নির নৃত্য এরপর আরটিভির যাদুশিল্পী ম্যাজিক মোহনের যাদু প্রদর্শন। ছিল কায়ো বি.টি বেড ভয়েজ ক্রু এর পরিবেশনায় হিপ হপ পারফরম্যান্স। এছাড়াও দেশ বিদেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আনন্দ লাকী কোপন ড্র এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



মন্তব্য করুন