পৌর এলাকায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।
১০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা হলরুমে ভোটারদের ছবি তুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান,জেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহ জাহান, প্যানেল মেয়ল ফয়সল আহমদ, প্রকৌশলী আবুল হোসেন, সাংবাদিক বকসি ইকবাল আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্যরা।
জেলা নির্বাচন অফিস জানায়, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০০ সাল বা তার পূর্বে এবং ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্বেও যারা ইতো পূর্বে ভোটার হতে পারেননি তাদেরই হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন করা হচ্ছে। হাল নাগাদের সময় মৃত ব্যাক্তিদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া হচ্ছে। পৌর এলাকায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। জেলায় হালনাগাদ কার্যক্রম আগামী ৫ নভেম্বর শেষ হবে।
জেলায় মোট ভোটার ১২ লক্ষ ৫০ হাজার ৫শ ২৯ জন। এ পর্যন্ত নতুন হালনাগাদ নিবন্ধন হয়েছেন ৩২ হাজার ভোটার।



মন্তব্য করুন