ভোক্তা অধিকারের সচেতনতা বিষয়ক সেমিনার
October 10, 2017,

স্টাফ রিপোর্টার॥ জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাবের যৌথ উদ্যোগে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ভোক্তা অধিকারের সচেতনতা বিষয়ক সেমিনার।
৯ অক্টোবর সোমবার বিকেল ৫টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনেন্দু ভৌমিক, বাসস প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, সাংবাদিক বকসি ইকবাল আহমদ,নজরুল ইসলাম মুহিব, কঞ্জুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা সভাপতি মোঃ আবু তাহের, আয়েশা শাহনাজ রিমি, সৈয়দ আব্দুর রউফ মানিক, বিজনেস ফোরামের সদস্য সচিব শাহাদাৎ প্রমূখ।
এ ছাড়াও সেমিনারে ব্যবসায়ী প্রতিনিধি, সরকারী ও বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন