ব্যাংক কর্মকর্তা রবীন্দ্রনাথ বাইনের ইহলোক ত্যাগ

October 10, 2017,

স্টাফ রিপোর্টার॥ সোনালী ব্যাংক লিঃ মৌলভীবাজার পিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ বাইন (৮৫) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ অক্টোবর সোমবার সকাল ১০টায় ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী গোপালগঞ্জ জেলার মডেল স্কুল রোড়। গতকাল বেলা ১টা সোনালী ব্যাংক লিঃ মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের তার মরদেহ আনা হলে সোনালী ব্যাংক লিঃ মৌলভীবাজারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েন সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com