জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি জেনারেলকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

October 10, 2017,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সহ ৯ জামায়াত নেতাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং নি:শর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা জামায়াত।
মঙ্গলবার ১০ অক্টোবর দুপুরে মিছিলটি পশ্চিমবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন হাসপাতাল রোডে এসে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে শহর শিবিরের সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, পৌর জামায়াতের আমীর ইয়ামীর আলী, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ তাজুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আব্দুল মুমিত, শহর শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে জামায়াত আমীর ও সেক্রেটারি জেনারেল সহ ৯ শীর্ষ নেতাদের নি:শর্ত মুক্তি দিতে হবে। যদি তাদের মুক্তি দিতে কোন টাল-বাহানা করা হয়, তাহলে দেশের সাধারণ জনতাকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলা হবে, যাতে তাদেরকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন অবিলম্বে জামায়াত নেতাদের মুক্তি দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিন। -প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com