লোক সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক ও কলামিষ্ট সাদেক আহমেদকে সম্মাননা
October 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ সিলেট ধ্রুবতারা সাহিত্য পরিষদ এর উদ্দেগে সিলেটের বিশিষ্ট লেখিকা কামরুন নাহার চৌধুরী শেফালির লেখা সিলেটের লোক সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন ও ধ্রুবতারার প্রধান পৃষ্ঠপোষক লেখক ও কলামিষ্ট সাদেক আহমেদকে সম্মাননা ও সম্বর্ধনা দেওয়া হয়।
৭ ই অক্টোবর সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি বৃন্দের মধ্যে ছিলেন বিশিষ্ট লেখক কবি কালাম আজাদ, কবি আফতাব চৌধুরী কবি রোকন উদ্দিন অতি:কমিশনার সিএমপি, সভাপতিত্ত করেন লায়েক আহমেদ মাসুম। সিলেট বাউল ফেডারেশনের পরিবেশনায় বাউল শিল্পদের অংশগ্রহনে মাধ্যমে দর্শকদের আনন্দিত করে। লেখক সাদেক আহমেদের লেখা সুর দেওয়া দাড়াও পথিক নামের দুটি গান পরিবেশন করেন রেডিও বাংলাদেশের সিলেটের নিয়মিত শিল্পি মাহামুদা আক্তার ও ফকির মাহবুব।



মন্তব্য করুন