খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিএনপি, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির প্রতিবাদে পুলিশি বাধা উপেক্ষা করে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
১১ অক্টোবর বুধবার শহরের বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
জেলা বিএনপি দুপুরে শহরের সমশের নগর সড়ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে চৌমুহনা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মো: আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহউর রহমান, আশিক মোশারফ, মোঃ হেলু মিয়া, মোঃ ফখরুল ইসলাম, যুবদল নেতা মুজিবুর রহমান মজনু, মিজানুর রহমান নিজাম, মোঃ মোবারক হোসেন, আজিজুল হক সেলিম, ছাত্রদল নেতা ইছহাক চৌধুরী মামনুন, ইমামুল হক রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ফয়ছল আহমদ প্রমুখ।
এদিকে বিকেলে শহরের টিসি মার্কেটের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে চৌমুহনা চত্তরে পুলিশি বাধায় পড়ে। পরে পুন: রায় টিসি মার্কেট এলাকায় মিছিলটি গিয়ে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান, বিএনপি নেতা মোশারফ হোসেন বাদশা, সামা মিয়া, যুবদল নেতা মুহিতুর রহমান হেলাল, ছাত্রদল নেতা গাজী মারুফ, সেলিম মোঃ সালাউদ্দিন, এম এ নিশাত স্বেচ্ছাসেবক দল নেতা রবিন আহমদ প্রমুখ।

একই দাবীতে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা সেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দুপুরে শহরের সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল দুটি বের হয়ে শহরের এম সাইফুর রহমান সড়কের ওয়েষ্টার্ণ প্লাজার সম্মুখে গিয়ে সমাবেশে মিলিত হয়। স্বেচ্ছাসেবক দলের ব্যানারে জিএম মুক্তাদির রাজুর সভাপতিত্বে ও সৈয়দ যুবেল আহমদ এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সল আহমদ।
একই স্থানে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নোমান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মামুন, ফরিদ আহমদ, জামান আহমদ সুমন, সাহান পারভেজ শিপন, ফজলুর রহমান, সুলতান আহমদ, তরুন প্রজন্ম দলের রুম্মান আহমেদ, সাইবার দলের ফজলের রাব্বি, আলিম হোসেন মিরু,যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পিরন, ছাত্রদল নেতা হাফেজ আহমদ মাহফুজ, মাজহারুল ইসলাম মহসিন, আমির মোহাম্মদ, মাহবুবুর রহমান শিপন, মাজেদুল আলম সাহান প্রমুখ।



মন্তব্য করুন