জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
October 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ জেলা ক্রীড়াসংস্থা মৌলভীবাজার এর আয়োজনে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ উপলক্ষে ১১ অক্টোবর বুধবার সকাল ১১ঘটিকায় জেলা প্রশাসক কার্যলয় প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় ।
র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় র্যারীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব সহ জেলার সকল সরকারী কর্মকর্তা, জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্য বৃন্দ।



মন্তব্য করুন