দৈনিক মৌমাছি কন্ঠের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাঙালির গৌরব ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী একঝাঁক তরুণের স্বপ্নে লালিত বৃহত্তর সিলেটের মা, মাটি ও মানুষের কন্ঠস্বর মৌলভীবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
১১ অক্টোবর বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার শহরের আর.এস.কায়রান রেষ্টুরেন্টে প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর আহমদ এবং উক্ত সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্পাদক মিজানুর রহমান মিজান (ভিপি মিজান), টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মৌলভীবাজার পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুর রশিদ আওয়াল, ডা: এ কে এম জিল্লুল হক, মোঃ ইমরোজ আহমদ, নির্বাহী সম্পাদক সৈয়দ গৌছুল হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, ডিবিসি জেলা প্রতিনিধি ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সম্পাদক পান্না দত্ত, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, এডভোকেট (এজিপি) মৌলভীবাজার জজ কোর্ট ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জাবেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, আমাদের মৌলভীবাজারের (এমসিএস) পরিচালক সোহেল আহমদ, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট এবং সাবেক সাধারন সম্পাদক শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিকুল চক্রবর্তী, এডভোকেট পার্থ সারথী পাল, সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, সহ-বার্তা সম্পাদক মোঃ জাফর ইকবাল, সহ-বার্তা সম্পাদক আব্দুর রব মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সম্পাদক মশাহিদ আহমদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সিনি: স্টাফ রিপোর্টার তানভীর আনঞ্জুম আরিফ ,ফটোনিউজ বিডির সম্পাদক এমদাদুল হক, দ্রুবতারা কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য মাহমুদ এইচ খান, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সুহেল আহমদ, স্টাফ রিপোর্টার এস.এম.সাব্বির, স্টাফ রিপোর্টার ফয়েজ আলী, ফয়ছল মনসুর, জুড়ী প্রতিনিধি সামছুল ইসলাম প্রমূখ। সম্মেলন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রতিনিধিদের নিয়ে কর্মশালা, আলোচনা সভাসহ অন্যান্য অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক মৌমাছি কন্ঠ।
দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, কলামিস্ট, ব্যবসায়ীসহ বিশিষ্টজনরা। গৌরবময় পথচলার এ আয়োজনে দৈনিক মৌমাছি কন্ঠ’র সকল পাঠক, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক মৌমাছি কন্ঠ’র সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ।



মন্তব্য করুন