মৌলভীবাজার বিশ্ব দৃষ্টি দিবস ২০১৭ পালিত

October 12, 2017,

স্টাফ রিপোর্টার॥ বিশ্ব দৃষ্টি দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল এর আয়োজনে এক র‌্যালী বের করা হয়।
বৃহস্পতিবার ১২ অক্টোবর সকালে প্রেসক্লাব প্রাঙ্গন হতে দৃষ্টি দিবসের পদযাত্রার এক র‌্যালী বের হয়। র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত কার্যকরী কমিটির সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী মুজিবুর রহমান মুজিব, এডভোকেট, সহ-সভাপতি জয়নাল হোসেন, যুগ্ম-সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কবি আব্দুল হামিদ মাহবুব, অবৈতনিক কোষাধ্যক্ষ প্রকৌশলী এ মুনিম, খন্দকার মোহাম্মদ হোসেন কুটি সহ এনজিও প্রতিনিধি, যুব রেক্রিসেন্ট সদস্য, স্কাউটস এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।


পরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি পেডিয়াট্রিক ক্যাম্প-এর আয়োজন করা হয়। এতে প্রায় ৫০০ শিক্ষাথী প্রাথমিক চিকিৎসা ও ঔষধ এবং ২৫ জন ছাত্র/ছাত্রীকে চশমা প্রদানের জন্য নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতাল এর অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মসাহিদ আহমদ চুন্নু, মৌলভীবজার প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেলওয়ার হোসেন বাচ্চু। হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাসেদা বেগম, শিক্ষক মকবুল হোসাইন খান ও  হাসপাতালের চিকিৎসকবৃন্ধ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com