কমিউনিটি রেডিওপল্লী কণ্ঠের পক্ষ থেকে ইউএনও মোঃ ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

October 12, 2017,

স্টাফ রিপোর্টার॥ কমিউনিটি রেডিওপল্লী কণ্ঠের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে পদোন্নতি জনিত কারনে লক্ষীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি ও বিদায় উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ অক্টোবর  রেডিওপল্লী কণ্ঠের সভাকক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। রেডিও পল্লীকণ্ঠ এর সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠান এ বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, বক্তব্য রাখেন রেডিওপল্লী কণ্ঠের অনুষ্ঠান প্রযোজক মো: আল আমিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিওপল্লী কণ্ঠের নিউজ রির্পোটার তাহমিদ আহমেদ, জনি বেগম, রুপারানী দাশ, প্রোগ্রাম প্রযোজক মোঃ কামরুজ্জামান মিঠু, রুমা বেগম প্রমুখ।
এসময় মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন কমিউনিটি রেডিওপল্লী কণ্ঠের এর কার্যক্রম এর প্রশংসা করে বলেন রেডিওপল্লীকণ্ঠ ভবিষ্যৎ  এ যেন আরও কমিউনিটির মানুষের উন্নয়নে কাজ করে যেতে পারে সেই প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com