প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা জাসদের সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে জেলা জাসদ সম্পাদক হাজী নাজিম উদ্দিন নজরুলের পরিচালনায় জেলা জাসদ কার্যালয়ে ৩১ আগষ্ট জাসদের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে।
সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কুলাউড়া উপজেলার জাসদ সভাপতি আশিকুর রহমান ফটিক রাজনগর উপজেলা জাসদ সম্পাদক মোস্তাক চৌধুরী, কমলঞ্জ উপজেলা জাসদ সম্পাদক শাহজাহান বখত ও শ্রীমঙ্গল উপজেলা জাসদ সম্পাদক দেওয়ান মামুন আহমেদ, মৌলভীবাজার জেলা জাসদনেতা আতাউর রহমান, এড. বদরুল হোসেন ইকবাল, বদরুল আলম তপু সহ অন্যান্য নেত্রীবৃন্দ। সভা ৩১ অক্টোবর জেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিন ব্যাপি বিভিন্ন। কর্মসূচির সিদ্ধান গ্রহন করা হয়।
সভায় আগামী ৩ মাসের ভিতরে কুলাউড়া উপজেলা কাউন্সিল করার লক্ষে এড. বদরুল হোসেন ইকবালকে আহ্বায়ক , আহমেদ ইসহাক প্রিন্স ও সৈয়দ আব্দুল মুমিন রুহেলকে যুগ্ম আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত পরিষদ গঠন করা হয়।



মন্তব্য করুন