মৌলভীবাজারে জনবসতিতে বিলুপ্ত প্রজাতির চিতা বিড়াল ও অজগর সাপ

বিকুল চক্রবতী॥ শ্রীমঙ্গল পৌরসভার ঘনবসতি এলাকা আরামবাগ থেকে একটি চিতা বিড়াল আটক করে এলাকাবাসী। একই সাথে শহরতলীর কলেজ রোডের একটি বাসায় একটি অজগর সাপ প্রবেশ করলে বাসার মানুষ আতংকৃত হয়ে পড়েন।
লোকালয়ে বেড়িয়ে আসা প্রাণী দুটিকে উৎসুক জনতা ঘিরে ফেলে। খবর পেয়ে পৃথক স্থান থেকে প্রাণী দুটিকে উদ্বার করে আনেন বলে জানান, শ্রীঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব।
তিনি জানান, ১৩ অক্টোবর শুক্রবার রাতে শ্রীমঙ্গল শহরের আরামবাগ আবাসিক এলাকায় লোকজন ঘেরাও করে বিলুপ্ত প্রজাতির ওই চিতা বিড়ালটিকে আটক হয়। স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে বিড়ালটিকে উদ্বার করে নিয়ে আসেন।
তিনি জানান, চিতাটিকে আটকের সময় ছোটাছুটি করতে গিয়ে কিছুটা আহত হয়।
এদিকে শুক্রবার সন্ধা রাতে শহরতলীর কলেজ রোডে সরকারী কলেজের পাশে মো: গোলাম কিবরিয়ার বাসায় একটি বিশাল আকৃতির অজগর সাপ প্রবেশ করলে লোকজন সাপটিকে দেখতে সেখানে ভির করেন এবং কেউ কেউ আতংকৃতও হয়ে পড়েন। খবর পেয়ে সেখান থেকে সাপটিকে উদ্বার করে নিয়ে আসেন। তিনি জানান, সাপটি লম্বায় ৭ ফুট এবং এর ওজন ১৫ কেজি।
এ ব্যাপারে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, চিতা বিড়াল এক সময় এ এলাকায় প্রচুর পরিমানে দেখা যেতো। এরা মুলত গভীর জঙ্গলে বসবাস করে। ছোট ছোট পাখি ও ইদুর ধরে তারা খায়। বর্তমানে গভীর জঙ্গল কমে যাওয়ায় এ প্রজাতি বিলুপ্তির পথে। তিনি জানান, কাছাকাছি সময়ে প্রাণী দুটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করবেন।



মন্তব্য করুন