লন্ডনের জলসা রেষ্টুরেন্টের রাজনগরে ত্রাণ বিতরণ

October 15, 2017,

হোসাইন আহমদ॥ রাজনগর উপজেলায় লন্ডনের জলসা রেষ্টুরেন্টের উদ্যোগে ও বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোর এর ব্যবস্থাপনায় ১৪ অক্টোবর শনিবার বিকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মৌলভীবাজারের বিলাস ও লন্ডনের জলসা রেষ্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মোঃ সোহাদ এর সভাপতিত্বে এবং বিজনেজ ফোরামের সদস্য সচিব শাহাদৎ হোসেন এর পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট কলামিষ্ট মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব, হোসাইন আহমদসহ এলাকার বিভিন্ন স্থরের লোকের উপস্থিতিতে বন্যাত্রদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com