নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানির প্রতিরোধে সেমিনার

October 15, 2017,

হোসাইন আহমদ॥ কমলগঞ্জ উপজেলার সুজা মেমোরিয়াল কলেজে ১৪ অক্টোবর শনিবার দুপুরে সামাজিক সংগঠন লেম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানির প্রতিরোধে সেমিনার ও উন্মুক্ত আলোচনা অনুষ্টিত হয়।
কলেজ অধ্যক্ষ মুর্শেদুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান ছাদিকুর রহমান এর পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ, এ এসপি আশফাকুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বিলকিছ বেগম, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, রেজাউল করিম ও মুক্তাদির হোসাইন প্রমুখ।
উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা নারী নির্যাতন, সহিংসতা, বৈষম্য ও যৌন হয়রানির বিষয়ে অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com