বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

October 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ সাদা ছড়ির নিশ্চিত ব্যবহার,এ দিবসের অঙ্গিকার’ এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্য্যালয় মৌলভীবাজারের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
১৫ অক্টোবর রবিবার সকালে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্য্যালয় এসে শেষ হয়। এ উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) ্আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী হায়দর ভুইযা এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্টানে বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আদিল মোত্তাকিম, শিক্ষক স্বপন কুমার চন্দ,এমডি শাহীন মিয়া,সাজ্জাদুর রহমান প্রমুখ। পরে অতিথিরা অন্ধলোকদের মধ্যে সাদাছড়ি বিতরন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com