এম.বি মিডিয়ার ১ যুগপূর্তি মিলন মেলা উদযাপন অনুষ্ঠানের লাকী কূপন বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ এম.বি মিডিয়ার ১ যুগপূর্তি মিলন মেলা উদযাপন অনুষ্ঠানের লাকী কূপন বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ স্থানীয় রেষ্ট ইন রেষ্টোরেন্টে অনুষ্ঠিত হয়।
১৩ অক্টোবর মিডিয়ার প্রতিষ্ঠাতা জুবায়ের আলী আহমদ এর সভাপতিত্বে ও শফিকুর রহমান মিষ্টি’র সঞ্চালনায়
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সৈয়দা সায়রা মহসিন এম.পি।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সহ-সভাপতি আলহাজ্ব এম.এ রহিম (সি.আই.পি), বিশিষ্ট কমিউনিটি লিডার যুক্তরাজ্য প্রবাসী মকিস মনসুর আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব।
প্রধান অথিতি তার বক্তব্যে বলেন সামাজিক কার্যক্রমে এক বিরল দৃষ্টান্ত রেখেছে এম.বি মিডিয়া, আমাদের সবার উচিৎ এই ধরনের সংগঠনকে টিকিয়ে রাখা, তিনি ১২ বছর পূর্তি অনুষ্ঠান মিলন মেলা কে সুন্দর ও সফল করায় মিডিয়ার সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, পরিশেষে লাকি কূপন বিজয়ীদের পুরষ্কার ও স্পন্সরশীপ দের ক্রেষ্ট তুলে দেওয়া হয়। সভাপতি সমাপনি বক্তব্যে সকলকে ধন্যবাদ ও নৈশভোজ এর আহব্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।



মন্তব্য করুন