বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের নির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

October 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের নির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের ভি,আই,পি লাউঞ্জে ১৫ অক্টোবর রোববার সকাল ১০টায় ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের সাবেক সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তোফিক ইমাম( এইচ,টি, ইমাম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর সদর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক সৈয়দ বজলুর করিম, নব-নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার ২নংওয়ার্ডের তিনবারের নিবার্চিত কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের সদস্য ও মৌলভীবাজার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছসহ দেশের বিভিন্ন পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিভিন্ন দাবী ধাওয়াসহ মৌলভীবাজার ১নং ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের ৪ সদস্যদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দ্রাসহ হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com