সমাজসেবার কর্তৃক আর্থিক অনুদানের চেক প্রদান

October 16, 2017,

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রনালয়ধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ হতে ২০১৬-১৭ অর্থ বছরে প্রাপ্ত ক্যান্সার,কিডনি,লিভার সিরোিিসস,স্টোকে প্যারাইসেস জন্মগগত হূদরোগে আক্র্রান্ত রোগীদের মাঝে এককালিন আর্থিক অনুদান ও স্চ্ছোসেবী সংগঠনের মধ্যে এককালিন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১৬ অক্টোবর সোমবার দৃপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে ৫ লক্ষ ৮৩ হাজার ২০০ টাকা ও রোগীদের মাঝে ৯লক্ষ ৫০ হাজার টাকা এককালিন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশ্সাক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এককালিন আর্থিক অনুদানের চেক বিতরণ করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যান পরিষদের সদস্য সৈয়দ নওসের আলী খোকন,ডাঃ এ,কে,এম জিল্লুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ-পরিচালক আদিল, ডাঃ শারমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com