মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মুনজের চৌধুরীর ‘আড্ডা’

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সাবেক সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরীর সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের আড্ডার আয়োজন করা হয়।
আড্ডা উপলক্ষে রোববার ১৫ অক্টোবর সন্ধ্যায় নবীণ প্রবীণ সাংবাদিকদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল প্রেসক্লাব। প্রেসক্লাবের হল রুমে অগ্রজ সাংবাদিকদের নানা স্মৃতিচারণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্যে বেশ জমে উঠে পুরো আড্ডা। এ সময় অনুজ সাংবাদিকরা তাদের অগ্রজদের বক্তব্যে অনুপ্রাণিত হন। এসময় নবীণ প্রবীণ সাংবাদিকরা আড্ডার আলোচনায় নিজ পেশার অতীত, বর্তমান ও ভবিষৎ এবং স্থানীয় ও জাতীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। এছাড়া সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরীর কর্মের সফলতার বিভিন্ন দিক নিয়েও আড্ডায় আলোচনা করা হয়। এবং প্রবাসে গিয়েও সাংবাদিকতার পেশা সফলতার সাথে অব্যাহত রাখায় মুনজের আহমেদ চৌধুরীকে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দনও জানানো হয়। আড্ডায় সংক্ষিপ্ত পরিসরে আলোচনায় অংশনেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এ্যাডভোকেট রাধাপদ দেব সজল,আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সদস্য সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, সৈয়দ মহসিন পারভেজ,মো:আজাদুর রহমান, বকসী মিছবাহ উর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মো: মোস্তফা, সালেহ এলাহী কুটি, পান্নাদত্ত, ইমাদ উদ দীন, হোসাইন আহমদ, এস এ কাকন। এছাড়াও আড্ডার অংশনেন প্রবাসী সাংবাদিক রতন আহমদ। আড্ডার আলোচনার শেষ পর্যায়ে সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরী দেশ ও বিদেশে তার পেশাগত দ্বায়িত্ব পালনের নানা অভিজ্ঞতার বিষয় শেয়ার করেন এবং আড্ডায় অংশ নেওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। পরে সকল সাংবাদিকরা প্রেসক্লাবে নৈশভোজে অংশনেন ।



মন্তব্য করুন