বর্ন্যাত ও দরিদ্র মানুষের মধ্যে রিচ ফর হিউমিনিটি ইউকে শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ

October 18, 2017,

বিকুল চক্রবর্তী॥ মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখে লন্ডন ভিত্তিক মানবিক সাহায্যের সংগঠন রিচ ফর হিউমিনিটি এর উদ্যোগে মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ি, রাজনগর, কুলাউয়া, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার কয়েক হাজার বনার্ত ও দরিদ্র মানুষের মধ্যে প্রায় ১০ লক্ষ টাকার ত্রান বিতরন করা হয়।
ত্রান বিতরণ কালে উপস্থিত লন্ডন প্রবাসী রেফুল মিয়া, লন্ডন প্রবাসী খসরু মিয়া, লন্ডন প্রবাসী ইসমাইল খালিক, লন্ডন প্রবাসী রকিব মিয়া, লন্ডন প্রবাসী এম.এ.মুয়িদ, লন্ডন প্রবাসী এম.এ রব ও মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন। এ ছাড়াও তারা এর আগে
কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে প্রায় ২০ লক্ষ টাকার ত্রান বিতরণ করেন।
তাদের দেয়া ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, শিশুখাদ্য,দুধ,ঔষধ,লুঙ্গী,এবং গর্ভবতী মহিলাদের জন্য ম্যাক্সি,কম্বল, শিশুদের জন্য খেলনা ধর্মীয় গ্রন্থ ও তসবী।
এদিকে এই ত্রাণ বিতরণের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষতেও বাংলাদেশের মানুষের জন্য তাদের সহায্যের অভ্যাহত রাখার আহবান জানান জেলাবাসী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com