বিশ্ব শিশু দিবস ও জাতীয় অধিকার সপ্তাহ পালিত

October 18, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস জাতীয় অধিকার সপ্তাহ নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হলো। দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমীর আয়োজনে সপ্তাহব্যাপী কবিতা আবৃতি, চিত্রাঙ্কন,ছড়া ও নৃত্যানুষ্ঠানের প্রতিযোগীতার আয়োজন করা হয় ।
এর আগে ১১ অক্টোবর দিবসটির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) আশরাফুর রহমান। পরে মঙ্গলবার বিকেলে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে এসব প্রতিযোগী শিশুদেও পরস্কার প্রদান করা হয়। এসময় প্রতিবন্ধী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শিশুরা। সমাপনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম। এতে শিশু অতিথি হিসেবে বক্তব্য দেয় শিশু ফারজানা আক্তার ও তারেক রহমান মাহি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com