ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি ঋণ বিতরণ, বিনামূল্যে বোরো বীজ প্রদান সহ ৭ দফা দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরে দীর্ঘ ৬ মাস ধরে পানিবন্ধি ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি ঋণ বিতরণ, বিনামূল্যে বোরো বীজ প্রদান,বুড়িকিয়ারী বাঁধ অপসারন ও হাওরের পানি নিষ্কাশনসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার হাওর রক্ষা সংগ্রাম কমিটি।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচিতে হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে ও সংগঠনের
মৌলভীবাজার সদর উপজেলার যুগ্ম সচিব রাজন আহমদের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, হাজ্বী আলাউদ্দিন, আ.স.ম ছালেহ সুহেল, ডাঃ ফরিদ আহমদ, মাওলানা মতিউর রহমান, সালাউদ্দিন,জুনায়েদ আহমদ চৌধুরী,আলমীগর হোসেন, এম এ রাজ্জাক, আলী রাব্বি রতন প্রমুখ।
মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহ দুই শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষক ও সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানিয়েছেন, প্রশাসনের উদাসিনতার কারনে কাওয়াদিঘি হাওরের পানি নিষ্কাশন না করায় আজ দীর্ঘ ৬ মাস ধরে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার লক্ষাধিক মানুষ পানি বন্ধি হয়ে আছেন। অনতিবিলম্বে পানি নিষ্কাশন করে বোরো চাষের সুযোগসহ ৭ দফা দাবি বাস্তবায়ন না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে।



মন্তব্য করুন